বিশেষ প্রতিনিধি, Team Ovijog।।
ধর্ষকের পক্ষ নিলেন গাজীপুরের এক প্রার্থী! জনতার ক্ষোভ, ওলামাকে হেনস্তার অভিযোগ।
মোঃ রাসেদুজ্জামান শুভ
পীরগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
গাজীপুর, ২০ অক্টোবর ২০২৫:দেশজুড়ে যখন দল-মত নির্বিশেষে সব মুসলমান ধর্ষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, তখন গাজীপুরে ঘটে গেলো এক বিতর্কিত ঘটনা। গাজীপুর-৪ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ও হেফাজত ঘরানার নেতা নাসির উদ্দিন এর বিরুদ্ধে ওঠেছে ধর্ষকের পক্ষাবলম্বন ও আলেমকে হেনস্তার গম্ভীর অভিযোগ।
জানা যায়, জয়দেবপুর থানার এসআই মনিরুজ্জামান কর্তৃক তৈরি একটি বিতর্কিত রিপোর্ট নিয়ে প্রতিবাদ করতে গেলে, জনপ্রিয় ইসলামী বক্তা
ওলামা বিক্রমপুরীকে শারীরিকভাবে বাধা দেন নাসির উদ্দিন। একপর্যায়ে তার গায়ে হাত তোলা ও মারধরের চেষ্টাও করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ঘটনার প্রেক্ষিতে প্রশ্ন তুলেছে স্থানীয় মুসলিম জনতা—
"যেখানে একজন আলেম ধর্ষণের বিচার চেয়ে আওয়াজ তুলছেন, সেখানে এক ধর্মীয় নেতা কিভাবে ধর্ষক ও হিন্দুত্ববাদী প্রশাসনের পক্ষ নিয়ে একজন আলেমকে বাধা দিতে পারেন ?"
জনগণের বক্তব্য, যদি এমন লোক এমপি হন, তাহলে ভবিষ্যতে মুসলিম নারীদের ইজ্জত-আব্রু রক্ষা হবে কি না, তা নিয়ে গভীর উদ্বেগ রয়েছে।
এ ঘটনায় জনতার দাবি:
- ঘটনাটির সুষ্ঠু তদন্ত
- আলেম বিক্রমপুরীর নিরাপত্তা নিশ্চিত
- সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের জবাবদিহি
সতর্ক বার্তা:
বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ। এখানে ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করাই ধর্মীয় ও সামাজিক দায়িত্ব। কোনো প্রার্থী বা নেতা যদি অপরাধীকে আড়াল করতে চান, তাহলে জনতা চুপ থাকবে না।