বিশেষ প্রতিনিধি, Team Ovijog Desk।।
দেশের দ্বিতীয় তেল শোধনাগার না হওয়া দুঃখজনক: সেনাপ্রধান
মোঃ রাসেদুজ্জামান শুভ || স্টাফ রিপোর্টার
স্বাধীনতার ৫৫ বছর পরও দেশে দ্বিতীয় কোনো তেল শোধনাগার (রিফাইনারি) গড়ে না ওঠায় গভীর দুঃখ প্রকাশ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, এটি দেশের জ্বালানি নিরাপত্তার জন্য একটি বড় ঘাটতি।
জাতীয় প্রতিরক্ষা কলেজে ‘ক্যাপস্টোন কোর্স ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, “স্বাধীনতার এত বছর পরও আমরা দ্বিতীয় কোনো তেল শোধনাগার তৈরি করতে পারিনি—এটা খুবই দুঃখজনক।” তিনি উল্লেখ করেন, দেশে বর্তমানে শুধুমাত্র একটি রাষ্ট্রায়ত্ত শোধনাগার (ইস্টার্ন রিফাইনারি) রয়েছে, যা দেশের চাহিদার খুব সামান্য অংশই মেটাতে পারে। ফলে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করতে হয় বেশি দামে, যা জ্বালানি সংকটকে আরও জটিল করে তুলেছে।
সেনাপ্রধান জোর দিয়ে বলেন, জ্বালানি নিরাপত্তা জাতীয় নিরাপত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই দ্বিতীয় তেল শোধনাগার নির্মাণ অত্যন্ত জরুরি। তিনি আশা প্রকাশ করেন যে, সরকার এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।