বিশেষ প্রতিনিধি, Team Ovijog Desk।।
লাইট অফ জাস্টিস সোসাইটির পক্ষ থেকে বাঁশখালীর বন্যাকবলিত মানুষের জন্য ত্রাণ ও মেডিক্যাল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।
জুলাইয়ের ১৫ তারিখে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি, সেক্রেটারি এবং বিভাগীয় টিম চট্টগ্রাম, জেলা টিমের সাথে সমন্বয় করে বাঁশখালি এসে কার্যক্রম পরিচালনা করে। এ পর্যায়ে চট্টগ্রাম জেলা প্রধানের দায়িত্ব পেয়ে দক্ষিণ জেলার সাথে সমন্বয় করে পরিচালনায় কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে অর্পিত দায়িত্ব পালন করেন মানসিব ইয়ামান আজম মজুমদার।
প্রথম ধাপ ৪ নং বাহারছড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড, মধ্যম চাপাছড়ি এবং দ্বিতীয় ধাপে ০৬ নং বৈলছড়ী ইউনিয়ন ০৯ নং ওয়ার্ড পশ্চিম চেচুরিয়া ঘোনাপাড়ায় ত্রান কার্যক্রম পরিচালনা ও মেডিক্যাল ক্যাম্প করেন। এ সময়ে সব মিলে প্রায় ৬০ টি পরিবারে ত্রাণ বিতরণ করা হয় ।দুর্গম পথ অতিক্রম করে বাড়ি গিয়ে গিয়ে ত্রান সরবরাহ এবং ১৪০ এর অধিক রোগী দেখা হয়। এর সাথে রোগীদের চর্মরোগ/অ্যালার্জির, ঠান্ডা জনিত রোগের প্রাথমিক চিকিৎসা ও ফ্রি ঔষধ বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্থ বাড়ির তথ্য সহগ্রহ কার্যক্রম চলমান এবং আমরা দ্রুত প্রয়োজনীয় কতৃপক্ষের সাথে আলোচনা চালিয়ে যাবো।
এ সময় উপস্থিত ছিলেন লাইট অফ জাস্টিস সোসাইটির প্রেসিডেন্ট আফসানা রহমান , জেনারেল সেক্রেটারি মোঃ নুর জামাল হক, সহ-স্বাস্থ্য সম্পাদক নাদিয়া আক্তার, ঢাকা জেলার প্রধান নাসিম মাহমুদ নিশো, এবং মানসিব ইয়ামান আজম মজুমদার চট্টগ্রাম জেলা প্রধান ও কেন্দ্রীয় সদস্য ।
স্থানীয় প্রতিনিধি ইজ্ঞিঃ জুবায়ের সাকিব এবং ফারুকুল ইসলাম শাকিল, ইমরান হোসেন শাকিল,ফরহাদুল ইসলাম, মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ ইলিয়াস হোসেন শাকিল, মোহাম্মদ সরোয়ার নাজিম, তাওহিদ হৃদয় সহ অন্যান্যরা সহ বৈলছড়ি ব্লাড ডোনেশন এডমিন কার্যক্রম পরিচালনায় সার্বিক সহয়তা করেন।
লাইট অফ জাস্টিস সোসাইটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক একটি রেজিস্টার্ড সংগঠন যার রেজিস্ট্রেশন নং এস-১৪৫০৩/২০২৬।