বঙ্গাব্দ
প্রচ্ছদ জাতীয় রাজনীতি আন্তজাতিক খেলাধুলা বিনোদন তথ্যপ্রযুক্তি সারাদেশ আরও আইন ও জীবন

রাজধানীতে যুবককে জবাই করে হত্যা

রাজধানীতে যুবককে জবাই করে হত্যা

রাজধানীর পল্লবীতে রাকিবুল ইসলাম সানি ওরফে পেপার সানি নামের এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ জুন) সকালে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ৭টার দিকে খবর পেয়ে আমরা গিয়ে মিল্লাত ক্যাম্প থেকে তার লাশ উদ্ধার করি। মরদেহ পল্লবী থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। কে বা কারা কেন এ ঘটনা ঘটিয়েছে সেটি তদন্তাধীন রয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত সানি অটোরিক্সা চালাতেন। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা গেল রমজান মাসেও রাকিবুল এর উপর হামলা চালিয়েছিল। এ ব্যাপারে থানায় অভিযোগ জানানো হলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। পুলিশ ব্যবস্থা না নেওয়ায় আজকে সানিকে এমন নির্মমভাবে হত্যা করা হলো।

পরিবারের দাবি, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জিন্দাসহ আরো বেশ কিছু সন্ত্রাসী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
ফলো করুন
ফজর
৪:০০ - ৪:১৫ মিনিট
জোহর
১:১৫ - ১:৩০ মিনিট।
আসর
৫:১৫ - ৫:৩০ মিনিট
মাগরিব
৬:৫০ - ৭:০০ মিনিট
এশা
৮:৩০ - ৮:৪৫ মিনিট
জুমা
১:১৫ - ১:৩০ মিনিট