সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে হতে পারে ঝড়
দেশের সাত অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এ বিভাগের আরও খবর
ফেসবুকে আমরা
ফলো করুন
নামাজের সময়সূচি
- ফজর
- ৪:০০ - ৪:১৫ মিনিট
- জোহর
- ১:১৫ - ১:৩০ মিনিট।
- আসর
- ৫:১৫ - ৫:৩০ মিনিট
- মাগরিব
- ৬:৫০ - ৭:০০ মিনিট
- এশা
- ৮:৩০ - ৮:৪৫ মিনিট
- জুমা
- ১:১৫ - ১:৩০ মিনিট
জাতীয় সঙ্গীত






