1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

ঠাকুরগাঁও ২ সহ সারাদেশে এবি পার্টির ১০৯ আসনে প্রার্থী ঘোষণা, এনসিপিসহ ৯ দলের জোটের সম্ভাবনা।

রিপোর্টারের নামঃ মোঃ রাশেদুজ্জামান শুভ
  • আপডেট টাইমঃ 16-10-2025 ইং
  • 7083 বার পঠিত
ad728

ঠাকুরগাঁও ২ সহ সারাদেশে এবি পার্টির ১০৯ আসনে প্রার্থী ঘোষণা, এনসিপিসহ ৯ দলের জোটের সম্ভাবনা।


​মোঃ রাসেদুজ্জামান শুভ

পীরগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ


​আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রাথমিকভাবে ১০৯ আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

​আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর পল্টনের ফারইস্ট লাইফ ইনস্যুরেন্স মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এবি পার্টির মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।


​এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আবদুল ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক, লে. কর্নেল (অব.) দিদারুল আলম, লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিনসহ দলের জ্যেষ্ঠ নেতারা।


​এবি পার্টির মনোনীত ১০৯ প্রার্থী (অঞ্চলভিত্তিক নির্বাচিত নাম)

​এবি পার্টি মনোনীত প্রার্থীদের তালিকায় আছেন—পঞ্চগড়-২ আসনে আবু বকর সিদ্দিক, ঠাকুরগাঁও-২ আসনে নাহিদ রানা, দিনাজপুর-২ আসনে আমানুল্লাহ সরকার রাসেল, নীলফামারী-৩ আসনে আলতাফ হোসাইন, লালমনিরহাট-৩ আসনে ফিরোজ কবির, রংপুর-৩ আসনে আবদুর রউফ, কুড়িগ্রাম-২ আসনে মো. নজরুল ইসলাম খান, গাইবান্ধা-২ আসনে খাইরুল আলম, নওগাঁ-৫ আসনে আতিকুর রহমান, রাজশাহী-২ আসনে সাঈদ নোমান, সিরাজগঞ্জ-১ আসনে সাব্বির হোসেন তামিম, পাবনা-৫ আসনে মো. আবদুল মজিদ মোল্লা, কুষ্টিয়া-৪ আসনে আবু বক্কর সিদ্দিক, যশোর-৩ আসনে মো. ইয়ামিনুর রহমান, খুলনা-১ আসনে জসিম উদ্দিন, সাতক্ষীরা-২ আসনে জি এম সালাউদ্দিন শাকিল, পটুয়াখালী-১ আসনে মেজর (অব.) আবদুল ওহাব মিনার, বরিশাল-৩ আসনে আসাদুজ্জামান ফুয়াদ, জামালপুর-৫ আসনে সানোয়ার হোসেন, নেত্রকোনা-২ আসনে আবদুল মান্নান, ঢাকা-৬ আসনে গাজী নাসির, ঢাকা-১০ আসনে নাসরীন সুলতানা মিলি, ঢাকা-১৭ আসনে ফারাহ নাজ সাত্তার, ঢাকা-২০ আসনে লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন আহাম্মাদ, গাজীপুর-২ আসনে আলমগীর হোসাইন, নারায়ণগঞ্জ-৫ আসনে শাহজাহান বেপারী, গোপালগঞ্জ-১ আসনে মুহাম্মদ প্রিন্স, সুনামগঞ্জ-৪ আসনে রেজাউল ইসলাম শোয়েব, সিলেট-১ আসনে মো. ওমর ফারুক, কুমিল্লা-৬ আসনে মিয়া মো. তৌফিক, চাঁদপুর-২ আসনে রাশিদা আক্তার মিতু, ফেনী-২ আসনে মজিবুর রহমান মঞ্জু, নোয়াখালী-৩ আসনে হাকিম মো. মাহফুজুর রহমান, লক্ষ্মীপুর-২ আসনে কেফায়েত হোসেন তানভীর, চট্টগ্রাম-৫ আসনে লে. কর্নেল (অব.) দিদারুল আলম, চট্টগ্রাম-৯ আসনে হায়দার আলী চৌধুরী, কক্সবাজার-১ আসনে এ বি ওয়াহেদ এবং খাগড়াছড়ি পার্বত্য জেলায় ফারজানা আলম।


​মনোনয়নের ক্ষেত্রে দলীয় সম্পৃক্ততা, গ্রহণযোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, সামাজিক অবস্থান এবং জনসম্পৃক্ততার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান এবি পার্টির চেয়ারম্যান।

​প্রার্থী তালিকায় নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কম উপস্থিতি


প্রার্থী তালিকায় নারীদের কম উপস্থিতি প্রসঙ্গে দলটির চেয়ারম্যান বলেন, নারীরা রাজনীতিতে কিছুটা পেছনে থাকতে চান। প্রার্থী হওয়া ও নির্বাচন পরিচালনার ব্যাপারে সমাজে সেভাবে আগ্রহ এখনো তৈরি হয়নি। তবে তারা চেষ্টা করছেন নারীদের অগ্রাধিকার দিতে এবং পরবর্তী প্রার্থী তালিকায় ৮ থেকে ১০ জন নারী প্রার্থী যুক্ত হওয়ার সম্ভাবনা আছে। নতুন দল হওয়ায় নানা সীমাবদ্ধতা ও অপপ্রচারের শিকার বলেও উল্লেখ করেন তিনি।


​এনসিপিসহ ৯ দলের জোট গঠনের সম্ভাবনা


বিএনপির সঙ্গে জোটে যাওয়ার সম্ভাবনা নেই উল্লেখ করে ভিন্ন একটি মধ্যবর্তী জোট গঠনের কথা জানিয়েছেন এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, এই মধ্যবর্তী দলগুলোর মধ্যে গণতন্ত্র মঞ্চভুক্ত ছয়টি দল—নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ভাসানী জনশক্তি পার্টি এবং জেএসডি। আর বাকি তিনটা দল—এবি পার্টি, এনসিপি এবং গণ অধিকার পরিষদ। এসব দলের মধ্যে আলোচনা চলছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

ad728
ad728