1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

রাণীশংকৈলের ধর্মগড় ইউনিয়নের কাউন্সিল বাজারে পিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজ শেষের পথে।

রিপোর্টারের নামঃ মোঃ রাসেদুজ্জামান শুভ
  • আপডেট টাইমঃ 25-12-2025 ইং
  • 5699 বার পঠিত
ad728

রাণীশংকৈলের ধর্মগড় ইউনিয়নের কাউন্সিল বাজারে পিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজ শেষের পথে।


মোঃ রাসেদুজ্জামান শুভ

পীরগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ


রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের কাউন্সিল বাজারে দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ বেইলি সেতুর পরিবর্তে আধুনিক পিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে।


স্থানীয় জনসাধারণের নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে ২০২২ সালে এ বিষয়ে মহামান্য হাইকোর্ট ডিভিশনে একটি রিট পিটিশন দায়ের করা হয়। রিটের শুনানি ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ব্রিজ ডিভিশন এবং সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কাউন্সিল বাজার এলাকায় নতুন পিসি গার্ডার ব্রিজ নির্মাণ কার্যক্রম শুরু করে।


বর্তমানে ব্রিজ নির্মাণ ও সংযুক্ত রাস্তার সংস্কার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুব শিগগিরই পুরো প্রকল্পের কাজ সম্পন্ন হবে। ব্রিজটি চালু হলে কাউন্সিল বাজারসহ আশপাশের এলাকার হাজারো মানুষ নিরাপদ ও স্বস্তিদায়ক যোগাযোগ সুবিধা পাবে বলে আশা করা হচ্ছে।


এই গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়নে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত ছিলেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।


উদ্যোগ গ্রহণ ও আইনি প্রক্রিয়ায় নেতৃত্ব দেন—

অ্যাডভোকেট মোঃ মেহেদী হাসান

রিট পিটিশনার ও

প্রধান পৃষ্ঠপোষক, শুভ শক্তি ইউনিটি।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

ad728
ad728