1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

হাদির হত্যাকারী ফয়সালের দুই সহযোগী ভারতে আটক

রিপোর্টারের নামঃ মোঃ রাসেদুজ্জামান শুভ
  • আপডেট টাইমঃ 28-12-2025 ইং
  • 5110 বার পঠিত
ad728

হাদির হত্যাকারী ফয়সালের দুই সহযোগী ভারতে আটক


মোঃ রাসেদুজ্জামান শুভ 

পীরগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ 


ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্তে অগ্রগতির কথা জানিয়েছে ডিএমপি।


রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম ভারতে পালিয়েছেন এবং মেঘালয়ে তার দুই সহযোগীকে আটক করেছে ভারতীয় পুলিশ। এ মামলায় ফয়সালের বাবা-মা, স্ত্রী, শ্যালক ও বান্ধবীসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


তিনি বলেন, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। তদন্তে দুটি বিদেশি পিস্তল, ৫২ রাউন্ড গুলি, মোটরসাইকেল, ভুয়া নম্বর প্লেট এবং ৫৩টি অ্যাকাউন্ট সংশ্লিষ্ট প্রায় ২১৮ কোটি টাকার চেক উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত ছয়জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আগামী ৭–১০ দিনের মধ্যে অভিযোগপত্র এবং ৭ জানুয়ারির মধ্যে চার্জশিট দাখিল করা হবে।


উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর পল্টনে গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে ১৮ ডিসেম্বর রাতে মারা যান শরিফ ওসমান হাদি।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

ad728
ad728