1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

কত গুলো আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে এনসিপি জানালো নাহিদ ইসলাম

রিপোর্টারের নামঃ মোঃ রাসেদুজ্জামান শুভ
  • আপডেট টাইমঃ 29-12-2025 ইং
  • 5445 বার পঠিত
ad728

কত গুলো আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে এনসিপি জানালো নাহিদ ইসলাম


মোঃ রাসেদুজ্জামান শুভ 

পীরগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ


আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে সারা দেশে মোট ৪৭টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীরা। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এক জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, এনসিপি এখন পুরোদমে নির্বাচনী যাত্রায় প্রবেশ করেছে।


নাহিদ ইসলাম জানান, নির্বাচনে জয়ের লক্ষ্যে তাঁরা জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের সঙ্গে নির্বাচনী সমঝোতা করেছেন। তবে ঠিক কতটি আসনে জোটগতভাবে লড়া হবে, তা এখনো চূড়ান্ত না হওয়ায় বাড়তি সর্তকতা হিসেবে ৪৭টি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।


তিনি বলেন, বাছাইয়ের সময় কিছু মনোনয়নপত্র বাতিল হতে পারে বা ভুলত্রুটি থাকতে পারে, তাই আমরা কিছুটা বাড়িয়ে সাবমিট করেছি।


আগামী কয়েক দিনে আলাপ-আলোচনার মাধ্যমে আসন সমঝোতা চূড়ান্ত হবে।সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা-১০ এবং কুমিল্লা-৩ আসনে এনসিপির নিজস্ব কোনো প্রার্থী নেই। সেখানে জোটের প্রার্থীকে সমর্থন দেওয়া হবে। এনসিপির শীর্ষ নেতাদের মধ্যে নাহিদ ইসলাম (ঢাকা-১১), আখতার হোসেন (রংপুর-৪), সারজিস আলম (পঞ্চগড়-১) এবং হাসনাত আবদুল্লাহ (কুমিল্লা-৪)-এর মতো হেভিওয়েট প্রার্থীরা নিজ নিজ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।


যারা জোটের কারণে প্রার্থী হতে পারছেন না, তাঁদের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, “দলের ও রাজনীতির বৃহত্তর স্বার্থে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদের ব্যক্তিগত আত্মত্যাগ দল ভবিষ্যতে অবশ্যই মূল্যায়ন করবে।সংবাদ সম্মেলনের অন্যতম বড় চমক ছিল সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আনুষ্ঠানিক যোগদান। তিনি এনসিপির মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।


তবে আসিফ মাহমুদ নিজে এবারের নির্বাচনে প্রার্থী হচ্ছেন না বলে নিশ্চিত করেছেন। তিনি জানান, নিজের সংসদে যাওয়ার চেয়ে সহযোদ্ধাদের জয়ী করে আনাকেই তিনি বড় সাফল্য মনে করেন।এনসিপি জানিয়েছে, তারা সারা দেশে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কাজ করবে এবং আধিপত্যবাদ ও দুর্নীতিবিরোধী লক্ষ্য নিয়ে নির্বাচনী প্রচারণা চালাবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

ad728
ad728