1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ: আসিফ নজরুল

রিপোর্টারের নামঃ মোঃ রাসেদুজ্জামান শুভ
  • আপডেট টাইমঃ 07-01-2026 ইং
  • 4541 বার পঠিত
ad728

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ: আসিফ নজরুল


মোঃ রাসেদুজ্জামান শুভ 

পীরগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ 


ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ সরকার অনড় রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ক্রিকেটারদের নিরাপত্তা, দেশের নিরাপত্তা ও রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না।


বুধবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।


বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বোর্ডের পরিচালকবৃন্দ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আসিফ নজরুল বলেন,

“আমরা ক্রিকেট খেলতে চাই, বিশ্বকাপ খেলতে চাই—এ নিয়ে কোনো দ্বিমত নেই। তবে আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা এবং দেশের মর্যাদার প্রশ্নে আমরা কোনো আপস করব না।”


তিনি আরও বলেন,

“ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড় অবস্থানে আছি। কেন আমরা এই অবস্থান নিয়েছি, সে বিষয়ে আমরা আশা করি আইসিসিকে যুক্তিসংগতভাবে বোঝাতে সক্ষম হবো। আইসিসি আমাদের যুক্তিগুলো সহৃদয়তা ও নিরপেক্ষতার সঙ্গে বিবেচনা করবে বলেই প্রত্যাশা করছি।”


উপদেষ্টা জানান, ভারতে পরিবর্তে সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় বিশ্বকাপের ম্যাচ খেলতে আগ্রহী বাংলাদেশ।


তিনি বলেন,

“আমরা কষ্ট করে টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছি। আইসিসি সেই অর্জনের প্রতি সম্মান দেখিয়ে আমাদের খেলার সুযোগ নিশ্চিত করবে বলে আশা করি।”


উল্লেখ্য, আইপিএল থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানের নাম কলকাতা নাইট রাইডার্সের দল থেকে বাদ দেওয়ার ঘটনার পরই ভারতের ভেন্যু নিয়ে উদ্বেগ আরও জোরালো হয়। এ প্রেক্ষাপটে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসিকে আনুষ্ঠানিকভাবে অবহিত করে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

ad728
ad728