1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন, নির্বাচনী অনিয়মের আবেদন শুনানির জন্য গেজেট জারি

রিপোর্টারের নামঃ মোঃ রাসেদুজ্জামান শুভ
  • আপডেট টাইমঃ 21-02-2026 ইং
  • 2949 বার পঠিত
ad728

হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন, নির্বাচনী অনিয়মের আবেদন শুনানির জন্য গেজেট জারি


মোঃ রাসেদুজ্জামান শুভ || স্টাফ রিপোর্টার


গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুসারে নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে আবেদন শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক বেঞ্চ এসব আবেদন গ্রহণ ও শুনানি করবে।


হাইকোর্টের কার্যতালিকায় এই বেঞ্চের সঙ্গে উল্লেখ করা হয়েছে, “২০০১ ইং সনের গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ দ্বারা সংশোধিত ১৯৭২ ইং সনের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ মোতাবেক নির্বাচনী আবেদনপত্র; যে সব বিষয় এই বেঞ্চে স্থানান্তরিত হইবে এবং উপরোল্লিখিত বিষয়াদি সংক্রান্ত রুল, আবেদনপত্র গ্রহণ ও শুনানি করিবেন।”


এই অধ্যাদেশ অনুসারে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট জারির ৪৫ দিনের মধ্যে নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে আবেদন করার সুযোগ রয়েছে। গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। পরের দিন শুক্রবার ২৯৭ আসনের বেসরকারি ফল ঘোষণা করা হয়।

শুক্রবার রাতে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এই গেজেট জারি করেন। গেজেটে নির্বাচিত সংসদ সদস্যদের নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম এবং ঠিকানা প্রকাশ করা হয়েছে। এখন সংসদ সদস্যদের শপথের আয়োজন চলছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

ad728
ad728