1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

ছাত্রদলের ৪৭ বছরেও নেই নিজস্ব ওয়েবসাইট

রিপোর্টারের নামঃ মোঃ রাসেদুজ্জামান শুভ
  • আপডেট টাইমঃ 12-04-2026 ইং
  • 2815 বার পঠিত
ad728

ছাত্রদলের ৪৭ বছরেও নেই নিজস্ব ওয়েবসাইট


মোঃ রাসেদুজ্জামান শুভ || স্টাফ রিপোর্টার


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) ১৯৭৯ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গঠিত হয়। ৪৭ বছর পেরিয়ে গেলেও সংগঠনটির এখনও নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট চালু হয়নি। ডিজিটাল যুগে এটি অনেকের কাছে লজ্জাজনক ও দুঃখজনক বলে মনে করছেন নেতাকর্মীরা।


কেন্দ্রীয় ছাত্রদলের নেতারা জানিয়েছেন, ওয়েবসাইট তৈরির কাজ চলমান রয়েছে। শিগগিরই তা চালু করা হবে। তবে অতীতে শেখ হাসিনার সরকারের আমলে হামলা, লুটপাট ও পুলিশি অভিযানে অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ও ডিজিটাল তথ্য হারিয়ে যাওয়ায় কাজ বাধাগ্রস্ত হয়েছে বলে তারা উল্লেখ করেন।


ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সংস্কৃতি বিষয়ক সম্পাদক উবাইদুল্লাহ রিদওয়ান বলেন, “৪৭ বছর বয়সী এবং দক্ষিণ এশিয়ার বৃহত্তর ছাত্র সংগঠন হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদলের একটি অফিসিয়াল ওয়েবসাইট না থাকা একটি দুঃখজনক ব্যাপার। তথ্যপ্রযুক্তির এই যুগে যা ভাবাটাও লজ্জাজনক।”


তিনি আরও বলেন, ওয়েবসাইট শুধু পরিচিতি নয়, সংগঠনের দীর্ঘ ইতিহাস, ত্যাগ, নীতিমালা ও তথ্যভান্ডার সংরক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে ছাত্রদল মূলত ফেসবুক পেজের মাধ্যমে তথ্য প্রচার করে, যা যথেষ্ট নয়।


প্রতিপক্ষ সংগঠনগুলোর মধ্যে ছাত্রশিবিরসহ অনেকেরই দীর্ঘদিন ধরে সমৃদ্ধ ওয়েবসাইট রয়েছে। ছাত্রদলের নেতারা মনে করেন, এই অভাব তাদেরকে ডিজিটালভাবে পিছিয়ে রেখেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

ad728
ad728