আটোয়ারীতে কবরস্থানে রাতারাতি মন্দির নির্মাণ ঘিরে উত্তেজনা, তদন্তে প্রশাসন।
মোঃ রাসেদুজ্জামান শুভ
পীরগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের পাল্টাপাড়া এলাকায় একটি কবরস্থানের ভেতরে রাতের আঁধারে টিনশেডের মন্দির নির্মাণের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯ অক্টোবর (রবিবার) সকালে এলাকাবাসী পাল্টাপাড়া আবল্লা কবরস্থানের ভেতরে ওই নবনির্মিত কাঁচা মন্দিরটি দেখতে পান।
এলাকাবাসীর অভিযোগ, পাল্টাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী রতন বর্মন, গোপাল চন্দ্র, মানিক চন্দ্র বর্মন, শান্ত মালাকারসহ কয়েকজন ব্যক্তি গোপনে রাতের অন্ধকারে এটি নির্মাণ করেছেন। তাদের মতে, ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করা এবং সামাজিক বিভাজন সৃষ্টির উদ্দেশ্যেই এই কাজ করা হয়েছে।
এই ঘটনা জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা মোঃ আমজাদ হোসেন, মোঃ আবু হোসেন ও আব্দুর রহিম বলেন, "ইতিপূর্বে এখানে হিন্দু ধর্মালম্বীদের কোনো মন্দির ছিল না। এটি দাঙ্গা সৃষ্টির জন্য তৈরি করা হয়েছে। আমরা দ্রুত এটি অন্যত্র সরিয়ে ফেলার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।"
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন হস্তক্ষেপ করে। খবর পেয়ে আলোয়াখোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজাকার আলম (কচি) ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, "কবরস্থানের ভেতরে কোনো স্থাপনা নির্মাণ করা আইনগত ও সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়।" তিনি জানান, বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ইউনিয়ন পরিষদ থেকে দুজন গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, তিনি উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহণ করবেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

