1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

তারাকান্দায় বাংলা নববর্ষ অনুষ্ঠানে এমপি মুফতি মুহাম্মদুল্লাহকে হেনস্তা ও কর্মীদের ওপর হামলার অভিযোগ

রিপোর্টারের নামঃ মোঃ রাসেদুজ্জামান শুভ
  • আপডেট টাইমঃ 14-04-2026 ইং
  • 2499 বার পঠিত
ad728

তারাকান্দায় বাংলা নববর্ষ অনুষ্ঠানে এমপি মুফতি মুহাম্মদুল্লাহকে হেনস্তা ও কর্মীদের ওপর হামলার অভিযোগ


মোঃ রাসেদুজ্জামান শুভ || স্টাফ রিপোর্টার


ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ কে তারাকান্দা উপজেলায় বাংলা নববর্ষের এক অনুষ্ঠানে হেনস্তার চেষ্টা ও তার কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। বিএনপির পরাজিত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার ও তার সমর্থকদের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠান চলাকালে উত্তেজনা দেখা দিলে মোতাহার হোসেন তালুকদারের সমর্থকরা এমপির দিকে এগিয়ে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে এমপি মুফতি মুহাম্মদুল্লাহর কয়েকজন কর্মী আহত হন।


পরবর্তীতে হামলার প্রতিবাদে বের করা বিক্ষোভ মিছিলেও পুনরায় হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। হামলাকারীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা ব্যবহার করে মিছিলে থাকা লোকজনের ওপর আঘাত করেন। এতে বেশ কয়েকজন রক্তাক্ত ও আহত হন। আহতদের মধ্যে একজন আলেমের রক্তাক্ত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এখনো কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

ad728
ad728