অ্যাটর্নি জেনারেলের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা বিষয়ে সতর্ক থাকার আহ্বান।
অ্যাটর্নি জেনারেলের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণা ও অর্থ আদায়ের চেষ্টা করছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
আজ শনিবার অ্যাটর্নি জেনারেল তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক জরুরি সতর্কীকরণ বার্তা পোস্ট করেন।
অ্যাটর্নি জেনারেল বার্তায় উল্লেখ করেন, ‘আমি জানতে পেরেছি, অ্যাটর্নি জেনারেলের নাম ও ছবি ব্যবহার করে ভিন্ন ফোন নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে অত্যন্ত সুপরিকল্পিতভাবে কতিপয়/সংঘবদ্ধ চক্র বিভিন্ন ব্যক্তির কাছে অবৈধ অর্থ দাবি করছে। ইতোমধ্যে এই চক্র অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের একজন নারী সহকারী অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। আমার বেশ ক’জন নারী সহকর্মী টেলিফোনে এ ধরনের প্রতারণার কথা আমাকে জানিয়েছেন। তাদের ভাষ্যমতে, প্রতারক চক্র হয়ত আমার কন্ঠও নকল (ক্লোন) করেছে। বিষয়টি খুবই উদ্বেগের। আমি এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করছি। জনসচেতনতার লক্ষ্যে স্ক্রিনশটগুলো সংযুক্ত করা হলো, যাতে কেউ প্রতারিত না হন।’
| ফজর | ৪:০০ - ৪:১৫ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১:১৫ - ১:৩০ মিনিট। দুপুর |
| আছর | ৫:১৫ - ৫:৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬:৫০ - ৭:০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৮:৩০ - ৮:৪৫ মিনিট রাত |
| জুম্মা | ১:১৫ - ১:৩০ মিনিট দুপুর |

