জাতীয় ছাত্রশক্তির সমন্বিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের এক বছরের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুমোদিত কমিটিতে
মো. নূর আলম হাসান আহ্বায়ক, ফারহানা বুশরা তনি ও তামিম আবতাহী সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এছাড়া যাবের বিন নূর সদস্য সচিব, মো. আব্দুল্লাহ আল নোমান ও আব্দুল্লাহ আল ফয়সাল আহমেদ সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।
কমিটির মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এহসানুল করিম তানজিলকে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, নতুন কমিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার, সংগঠন সম্প্রসারণ এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।!
| ফজর | ৪:০০ - ৪:১৫ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১:১৫ - ১:৩০ মিনিট। দুপুর |
| আছর | ৫:১৫ - ৫:৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬:৫০ - ৭:০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৮:৩০ - ৮:৪৫ মিনিট রাত |
| জুম্মা | ১:১৫ - ১:৩০ মিনিট দুপুর |

