1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

রাজধানীতে যুবককে জবাই করে হত্যা

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইমঃ 10-06-2025 ইং
  • 13265 বার পঠিত
ad728

রাজধানীর পল্লবীতে রাকিবুল ইসলাম সানি ওরফে পেপার সানি নামের এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ জুন) সকালে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ৭টার দিকে খবর পেয়ে আমরা গিয়ে মিল্লাত ক্যাম্প থেকে তার লাশ উদ্ধার করি। মরদেহ পল্লবী থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। কে বা কারা কেন ঘটনা ঘটিয়েছে সেটি তদন্তাধীন রয়েছে। বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত সানি অটোরিক্সা চালাতেন। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা গেল রমজান মাসেও রাকিবুল এর উপর হামলা চালিয়েছিল। ব্যাপারে থানায় অভিযোগ জানানো হলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। পুলিশ ব্যবস্থা না নেওয়ায় আজকে সানিকে এমন নির্মমভাবে হত্যা করা হলো।

পরিবারের দাবি, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জিন্দাসহ আরো বেশ কিছু সন্ত্রাসী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

ad728
ad728