1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু, চার দফা দাবিতে রাজধানী প্রদক্ষিণ

রিপোর্টারের নামঃ মোঃ রাসেদুজ্জামান শুভ
  • আপডেট টাইমঃ 06-01-2026 ইং
  • 5068 বার পঠিত
ad728

ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু, চার দফা দাবিতে রাজধানী প্রদক্ষিণ


পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: মোঃ রাসেদুজ্জামান শুভ


শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারসহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শাহবাগের হাদি চত্বর থেকে এ পদযাত্রা শুরু হয়।


কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

পদযাত্রায় অংশগ্রহণকারীরা হাদি হত্যার দ্রুত বিচার এবং সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী স্লোগান দেন।


মিছিলে উচ্চারিত স্লোগানগুলোর মধ্যে ছিল—

‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’,

‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’,

‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’,

‘লাল-সবুজের পতাকায়, ইনকিলাবের পতাকায়—হাদি তোমায় দেখা যায়’,

‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’।


ইনকিলাব মঞ্চের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ‘মার্চ ফর ইনসাফ’ শাহবাগ থেকে শুরু হয়ে সায়েন্সল্যাব ও সিটি কলেজ এলাকা অতিক্রম করে মোহাম্মদপুরের তিন রাস্তার মোড়, রায়েরবাজার বধ্যভূমি, মিরপুর-১০, উত্তরা, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা ও যাত্রাবাড়ী হয়ে সন্ধ্যায় পুনরায় শাহবাগের হাদি চত্বরে এসে শেষ হওয়ার কথা রয়েছে।


আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘ এই পদযাত্রায় প্রায় ১০টি পিকআপ ব্যবহার করা হচ্ছে, যেখানে নেতাকর্মীরা অবস্থান নিয়ে বক্তব্য প্রদান ও স্লোগান দিচ্ছেন। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকাগুলোতে গিয়ে জনসচেতনতা সৃষ্টি এবং দাবিগুলো জনসম্মুখে তুলে ধরাই এই কর্মসূচির মূল লক্ষ্য।


ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ বলেন, শহীদ হাদি হত্যাকাণ্ডের বিচার দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় জনমনে ক্ষোভ জমেছে। তারা দাবি করেন, শুধু সরাসরি হত্যাকারী নয়—এই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, সহযোগী এবং আশ্রয়দাতাদেরও বিচারের আওতায় আনতে হবে।


ইনকিলাব মঞ্চ ঘোষিত চার দফা দাবি হলো—


১. খুনি, হত্যার পরিকল্পনাকারী, সহায়তাকারী, পলায়নে সহযোগী ও আশ্রয়দাতাসহ পুরো খুনিচক্রের আগামী ২৪ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করা।

২. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করা।

৩. ভারত আশ্রয় নেওয়া খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করা।

৪. সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সে অবস্থানরত ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করা।


নেতাকর্মীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত ইনকিলাব মঞ্চের আন্দোলন অব্যাহত থাকবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণার কথাও জানান তারা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

ad728
ad728