1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ে বিভ্রান্তিমূলক মন্তব্য পরিহারের আহ্বান জামায়াত আমিরের

রিপোর্টারের নামঃ মোঃ রাসেদুজ্জামান শুভ
  • আপডেট টাইমঃ 15-01-2026 ইং
  • 4762 বার পঠিত
ad728

ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ে বিভ্রান্তিমূলক মন্তব্য পরিহারের আহ্বান জামায়াত আমিরের


মোঃ রাসেদুজ্জামান শুভ

পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি


জামায়াতে ইসলামীর আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিমূলক ও অনাকাঙ্ক্ষিত মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।


সম্প্রতি এক বার্তায় তিনি বলেন, জামায়াতে ইসলামীর প্রতি সংহতি ও সহানুভূতি প্রকাশ করতে গিয়ে কেউ কেউ ভ্রাতৃপ্রতিম সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের বিষয়ে অনভিপ্রেত মন্তব্য ও লেখালেখি করছেন, যা কোনোভাবেই কাম্য নয়।


ডা. শফিকুর রহমান বলেন, “সত্যিই যদি কেউ জামায়াতে ইসলামীর প্রতি ভালোবাসা ও আন্তরিকতা রাখেন, তাহলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিকর কর্মকাণ্ড থেকে অবশ্যই বিরত থাকবেন।” তিনি এ বিষয়ে সবাইকে সংযমী ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।


তিনি আরও বলেন, পারস্পরিক শ্রদ্ধা, ঐক্য ও সৌহার্দ্য বজায় রেখে ইসলামী মূল্যবোধ ও আদর্শিক সংগ্রামকে এগিয়ে নেওয়াই সকলের দায়িত্ব।


উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামী দলগুলোর পারস্পরিক সম্পর্ক ও অবস্থান নিয়ে নানা আলোচনা ও মন্তব্য দেখা যাচ্ছে। এ প্রেক্ষাপটেই জামায়াত আমিরের এই বক্তব্যকে দলীয় ঐক্য ও শালীন রাজনৈতিক আচরণের বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

ad728
ad728