নির্বাচনই রাজনীতির শেষ নয়, শুরু মাত্র” ঈগল প্রতীক গ্রহণ করে বললেন নাহিদ রানা।
মোঃ রাসেদুজ্জামান শুভ
স্টাফ রিপোর্টার
ঠাকুরগাঁও, বুধবার: ২১ জানুয়ারি ২০২৬
আজ প্রতীক বরাদ্দের ঐতিহাসিক দিনে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে #ঈগল প্রতীক গ্রহণ করেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য প্রার্থী, প্রভাষক নাহিদ রানা। প্রতীক গ্রহণ শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এবং পুলিশ সুপারের উপস্থিতিতে দেওয়া বক্তব্যে তিনি রাজনীতির প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ ছুড়ে দেন।
তিনি বলেন,
“আমি পলিটিক্স বলতে শুধু নির্বাচন বুঝি না। নির্বাচন শেষ হয়ে গেলেই রাজনীতি শেষ—এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। প্রকৃত রাজনীতি শুরু হয় নির্বাচনের পর, যখন জয়ী ও বিজিত সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নের পথে এগোতে হয়।”
তিনি আরও জোর দিয়ে বলেন,
“আমি বিশ্বাস করি—বিজিত প্রার্থীরাও জনগণের প্রতিনিধি। তাঁদের অভিজ্ঞতা, পরামর্শ ও মতামত উপেক্ষা করে টেকসই উন্নয়ন সম্ভব নয়।”
এই বক্তব্যে উপস্থিত প্রশাসনিক কর্মকর্তাসহ অন্য প্রার্থীদের মধ্যেও আলোড়ন সৃষ্টি হয়।
একজন নবাগত রাজনীতিবিদ হিসেবে নিজের অবস্থান স্পষ্ট করে নাহিদ রানা বলেন,
“আমি ক্ষমতার রাজনীতি করতে আসিনি, আমি এসেছি দেশ ও মানুষের সেবা করতে। রাজনীতি আমার কাছে দায়িত্ব, সুযোগ নয়।”
এ সময় তিনি গুরুত্বপূর্ণ একটি মানবিক ও উন্নয়নমূলক দাবি উত্থাপন করেন। তিনি জানান, ঠাকুরগাঁও-২ আসনের বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলার বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজ বর্তমানে বন্ধ বা স্থগিত রয়েছে।
তিনি দৃঢ় কণ্ঠে বলেন,
“নির্বাচনের অজুহাতে সাধারণ মানুষের উন্নয়ন থেমে থাকতে পারে না। রাস্তা, শিক্ষা, স্বাস্থ্য—এসব জনগণের মৌলিক অধিকার। এসব কাজ অবিলম্বে চালু রাখার জন্য প্রশাসনের প্রতি আমি জোরালো আহ্বান জানাচ্ছি।”
এ সময় সেখানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-১, ঠাকুরগাঁও-২ ও ঠাকুরগাঁও-৩ আসনের বিভিন্ন সংসদ সদস্য প্রার্থী এবং তাঁদের স্থানীয় নেতৃবৃন্দ।
এরপর রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বের হয়ে ঠাকুরগাঁও-২ আসনবাসীর উদ্দেশ্যে দেওয়া সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ বক্তব্যে নাহিদ রানা বলেন—
“১২ তারিখ শুধু একটি ভোটের দিন নয়, এটি ভবিষ্যৎ নির্ধারণের দিন। সঠিক সিদ্ধান্ত নিন, সৎ ও যোগ্য প্রার্থী বেছে নিন, আর সঠিক প্রতীকে ভোট দিন—ঈগল মার্কায় ভোট দিয়ে উন্নয়ন ও নৈতিক রাজনীতির পক্ষে দাঁড়ান।”
তিনি আরও বলেন,
“ঈগল উড়তে জানে—উচ্চে, সাহসে ও স্বাধীনতায়। ঠাকুরগাঁও-২ আসনকেও আমরা সেই উচ্চতায় নিয়ে যেতে চাই।”
তার এই বক্তব্য ও অবস্থান স্থানীয় জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে এবং নির্বাচনী মাঠে ঈগল প্রতীকের পক্ষে নতুন গতি যোগ করেছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

